• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

ফলাফল শিটে সই নিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: পরওয়ার

অনলাইন ডেস্ক / / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বগুড়া ও শেরপুর উপনির্বাচনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি দুটি আসনের নির্বাচনী পরিস্থিতির ওপর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

নির্বাচনী অনিয়ম ও কারচুপির অভিযোগ তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত এই উপনির্বাচনে ভোট কারচুপি, জালভোট প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো আপত্তিকর ঘটনা ঘটছে। বিশেষ করে বগুড়ার মাওতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষ হওয়ার আগেই প্রিজাইডিং অফিসার জোরপূর্বক এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।

জামায়াত নেতার দাবি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে তাদের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মাসুদুর রহমানের এজেন্টদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে তাণ্ডব চালাচ্ছে এবং নারী ভোটারদের লাঞ্ছিত করে কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর গঠিত সরকারের অধীনে যদি এই চিত্র হয়, তবে ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব?

গোলাম পরওয়ার আরও বলেন, পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং অফিসারকে আমাদের নির্বাচনী দায়িত্বে থাকা নেতৃবৃন্দ বার বার অনুরোধ করার পরও কোনো প্রতিকার হয়নি। এখানে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে নিযুক্ত বিভিন্ন পেটুয়া বাহিনীর হামলা করছে। মহিলাদেরকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে,  অপমানিত ও লাঞ্ছিত করছে। মনে হচ্ছে প্রশাসন অসহায়। কোনো এক জায়গা থেকে নির্দেশিত হয়ে মনে হচ্ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কেবলই এক মাস দেড়মাস হলো অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্দোলন করা সংগ্রাম করা জীবন দেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনের দলগুলোর একটি বড় দল ক্ষমতায়। তাদের হাতে প্রথম দুটি উপনির্বাচনে এই যদি চিত্র হয়, তাহলে সামনে স্থানীয় সরকার নির্বাচন আর যেসব নির্বাচন হবে সেগুলোতে আমরা কী করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি?

নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন,  আমরা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অনিয়মগুলো প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টিতে আনছি, যাতে যেসব কেন্দ্রে অনিয়মের কথা আমরা বলছি, যেসব কেন্দ্র থেকে জালভোট দিয়ে এজেন্টদের বের করে দিয়েছে, আগে স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেসব প্রিজাইডিং অফিসারদের প্রতি যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে ব্যাপক অনিয়ম যেখানে হয়েছে সেখানে ভোটগ্রহণ স্থগিত করেন এবং পুনরায় ভোটের ব্যবস্থা করেন। নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জনগণ এরকম একতরফা নির্বাচনের ফলাফল মেনে নেবে না। এটা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানাচ্ছি।

তিনি আরও বলেন, দুটি নির্বাচনী আসনে প্রায় ৩০০ কেন্দ্র হবে। এর মধ্যে যেসব কেন্দ্রে জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ঘটনা ঘটবার জন্য এখনও অনেক সময় বাকি আছে। আমরা ১২টা পর্যন্ত যে তথ্য সংগ্রহ করেছি। সবাই গণমাধ্যমের সাথে যুক্ত শোস্যাল মিডিয়াতে নজর রাখলে দেখতে পাবেন এই দুটি আসনে কি হচ্ছে। সে জন্য আমি আপনাদের মাধ্যমে গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করার দাবি জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, অনিয়মের সাথে জড়িত প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনে হস্তক্ষেপ কামনা করছি। আর দলীয় সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে দলবদ্ধভাবে ঢুকছে কীভাবে, শোস্যাল মিডিয়াতে আসছে ভোটার নয় একটি ছেলে সে ভোটকেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত তোমার আইডি কার্ড কোথায় কেন আসলে ছেলেটি কোন জবাব দিতে পারছে না। গণমাধ্যমে এগুলো আসার পরে কিভাবে সেখানে ভোট চলতে পারে প্রশ্ন রাখেন তিনি।

তিনি ভোটর ও এজেন্টদের নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী পেটুয়া বাহিনীরা যাচ্ছে এজেন্টদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস পাচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি। বগুড়া ও শেরপুরে এ দুটি নির্বাচনী এলাকায় যারা রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারেরা আছে তাদের দৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শনা দেয়া হয়। আমি আপনাদের মাধ্যমে সেই আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা  এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category