• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

বিশ্ববাজারে সোনার দামে বড় ধস

অনলাইন ডেস্ক / / ২৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন লক্ষ্য করা গেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, এদিন স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

অন্য দিকে মার্কিন গোল্ড ফিউচার (জুন ডেলিভারি) ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পর থেকে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে।

সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময়ে সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে চাপ তৈরি করছে, কারণ এটি সুদবিহীন সম্পদ।

এছাড়া মার্কিন ডলারের মানও প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ছে।

বিশ্লেষকদের ধারণা, তেলের বাজারে অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বল্পমেয়াদে সোনার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category