নারায়ণগঞ্জে হকারদের উচ্ছেদকে কেন্দ্র করে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে। হকারদের পূর্ণবাসনের দাবি তে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিশাল বিক্ষোভ করছে অর্ধ শতাদিক হকার। সোমবার “২০” ( এপ্রিল ) সকাল ১১ দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগর ভবনের সামনে বিক্ষোভ জড়ো হন বিভিন্ন এলাকার হকাররা, পরে তারা তাদের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় সড়কের একাংশে চাপ সৃষ্টি হলে সাময়িক ভাবে রাস্তা ও যানচলাচল বন্ধ হয়ে বিঘ্ন ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া হকারেরা জানান, পূর্ণ বার্সনের জন্য কোনো ব্যবস্থা না করে হটাৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা মধ্যে রয়েছে।তাদেমিষ্টি র দাবি, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ অভিযান কার্যক্রম চালানো হয়। এতে হাজারো পরিবার পথে বসে যাবে। তাই পূর্ণবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার আহ্বান জানান হকারেরা।
একাধিক হকার বলেন, আমরা অনেকেই ধীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি। হটাৎ এই উচ্ছেদ অভিযান করলে আমরা কোথায় গিয়ে জীবিকা উপার্জন করবো। আগে আমাদের বসার ব্যবস্থা ও জায়গা ঠিক করে দিতে হবে। তারপর উচ্ছেদ করুন।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ( এপ্রিল ) শহরের বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের এলাকায় হকার উচ্ছেদ যৌথ অভিযান মাঠে নামে বিভিন্ন রাজনৈতিক দল। ওই অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
উচ্ছেদের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পূর্ণবাসন ইস্যুতে আবারও সংগঠিত হয়ে মাঠে নেমেছেন হকারেরা, এমন ইঙ্গিত ই মিলেছে সাম্প্রতিক এই বিক্ষোভ থেকে। এতে নগর জুড়ে নতুন করে এক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।