একে ‘সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। খবর বিবিসির।
২৮ বছর বয়সী মার্তিনেজকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি পল টিয়ের্নি। এর ফলে মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন, যদিও ম্যাচ শেষে ক্যারিক ইঙ্গিত দেন যে ক্লাবটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে।
প্রথমার্ধে নোয়াহ ওকাফোর জোড়া গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। এ সময় প্রতিপক্ষ স্ট্রাইকার কালভের্ট-লুইনকে থামাতে গিয়ে তার চুল ধরেন মার্তিনেজ, যদিও এর আগে তিনি নিজেই মুখে আঘাত পেয়েছিলেন।







