• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর…

দেবিদ্বারে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের উদ্বোধন ও ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেহেদী হাসান রিয়াদ, নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে আনন্দমুখর পরিবেশে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের (UNISA) আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর, শনিবার সকাল ১০টায় দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুল্লাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের উপদেষ্টা মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুর রহমান মুন্সী।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব নেতা মোঃ সিয়াম ইসলাম ও মোঃ নাইমুল ইসলাম সরকার। এছাড়াও বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউট নেতা মোঃ রবিউল ইসলাম এবং মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি নাজমুল হক চৌধুরী।

অনুষ্ঠান শেষে ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা তরুণ প্রজন্মকে সুনাগরিক, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category