নড়াইলের ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা কানাপুকুর মাঠে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিন্নাহ সিকদার। এ সময় তিনি যুবকদের উদ্দেশে নসিহতমূলক বক্তব্য দেন এবং খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। ফুটবল বিতরণকালে মাঠে উপস্থিত যুবক ও স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
মো. জিন্নাহ সিকদার বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি এলাকার যুবকদের পাশে থাকার এবং তাঁদের প্রয়োজনীয় খেলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় যুবকদের মধ্যে এ উদ্যোগ উৎসাহ সৃষ্টি করেছে। তাঁরা আশা করছেন, নিয়মিত খেলাধুলার পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত হলে এলাকার তরুণদের ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে।