• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন, ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। ওই বৈঠকে বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে ওপরের তিনটি গ্রেডের মজুরি চূড়ান্ত করা হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো গ্রেডের শ্রমিকের বর্তমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নতুন নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত ২ হাজার টাকা যুক্ত করে সমন্বয় করতে হবে।

উল্লেখ্য, মজুরি নির্ধারণের লক্ষ্যে গত সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনা চলে। সেদিন মালিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দেন। বিপরীতে শ্রমিকপক্ষ তাদের পূর্বের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের দাবির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজ নিজ প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category