• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৯ প্লাটুন আনসার মোতায়েন স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদার

বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

পারভেজ আলী মোহর, (যশোর) বাঘারপাড়া প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক ও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, পুষ্টির চাহিদা পূরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রচলিত পশুপালন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উন্নত জাত নির্বাচন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা বাড়াতে হবে। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category