• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

এ জেড সুজন মাহমুদ প্রতিনিধি, লালপুর (নাটোর): / ২৭ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নাটোরের লালপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা যোগসাজশে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ প্রমাণ থাকার পড়ে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ না করার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলসনগর-গোপালপুর সড়কের বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, ইতিমধ্যে আমার বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার নিকট অভিযোগ দায়ের করেছি। তিনি প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোন প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করিনি। বক্তারা আরো বলেন,ওই প্রধান শিক্ষক জাতীয় দিবস গুলো পালন করেন না।

এবং জাতীয় দিবস এর সহ সরকারি বিভিন্ন বরাদ্দ তিনি লুটপাট করে এছাড়া শিক্ষার্থীদের ভর্তি টাকা সহ ৫ম শ্রেণী পাশের সনদ নিতে ২শ টাকা ও পরীক্ষার ফি বাবদ টাকা নিয়ে থাকেন। শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলেন,স্যার আমাদের খুব মারেন। এবিষয়ে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সনদ ও পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। এবিষয়ে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ নিউটন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফি নেওয়া সরকারি ভাবে নিষেধ আছে। এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিকট পরীক্ষার ফি এবং ৫ম শ্রেণীর পাশের সনদের টাকা নেওয়া সরকারি ভাবে নিষেধ রয়েছে।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন,এবিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তিনি আরো বলেন, বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে আমার যোগসাজ নেই।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category