বর্তমান সরকারের জন্য এক অশনি সংকেত হতে পারে চলমান এই জ্বালানি হাহাকার। এর আগেও এ নিয়ে লিখেছি কিন্তু আমাদের লেখায় কেউ তেমন গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করে না। রাত তিনটা চারটায় ঢাকার রাস্তায় নেমে দেখলাম যেমন হাহাকার তেমন জানজট আর হট্টগোল, হানাহানি! এরই ফাঁকে একশ্রেণির গুপ্ত আছে যারা সরকারের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তো চালাচ্ছেই। তাই সুব্যবস্থাপনা অতি জরুরি।
একই সময়ে একই সাথে বাস, ট্রাক, কার, মাইক্রো, জীপ, মোটরসাইকেল তেল নিতে যেয়ে বিশৃঙ্খল এক নিয়ন্ত্রণহীন অবস্থা তৈরি হয়েছে। এমন যদি করা যায় একদিন মোটরসাইকেল আরেকদিন গাড়ি পালাক্রমে। কিংবা দিনে গাড়ি রাতে মোটরসাইকেল তেল নিবে তাহলে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরে আসতে পারে। এখন থেকে প্রতিটি পাম্প সেনাবাহিনীর তত্বাবধানে থাকতে পারে, এতে করে অবস্থার উন্নতি হবে অনেকটাই। এছাড়া একটি মোবাইল এপস্ তৈরি করে একই লাইসেন্সের বিপরীতে বারবার তেল উত্তোলন নিরুৎসাহিত করা যেতে পারে।
মোঃ গোলাম জিলানী টিটু ( ব্যবসায়ী ও কলামিস্ট)।