• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক/ / ২৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এবার গাজার দেইর আল-বালাহ এলাকায় আল আকসা হাসপাতালের কাছে একটি গণ-রান্নাঘরকে (পাবলিক কিচেন) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

এছাড়া পৃথক আরেকটি হামলায়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণে একজন নিহত হয়েছেন।

অন্যদিকে, বেইত লাহিয়া এলাকায় এর আগে চালানো ইসরায়েলি হামলায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজার স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য খাবার তৈরির জায়গায় এই ড্রোন হামলা চালানো হলো, যা উপত্যকাটির চরম খাদ্য সংকটকে আরও বাড়িয়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category