• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

যে ২ ইচ্ছা পূরণ হয়নি কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সারের

অনলাইন ডেস্ক/ / ২৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গত ১৫ মে লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের ভেলোরের Christian Medical College Hospital–এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের মানুষজন।

মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে কারিনার পুরোনো কিছু সাক্ষাৎকার ও ব্যক্তিগত স্বপ্নের কথা। বিশেষ করে জীবনের দুটি ইচ্ছার কথা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা শেষ পর্যন্ত আর পূরণ হলো না।

কারিনার প্রথম ইচ্ছা ছিল অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভিনেত্রী বা চিত্রনায়িকা হতে পেরে তিনি কৃতজ্ঞ হলেও এখনই নিজেকে পূর্ণাঙ্গ অভিনেত্রী মনে করেন না। তার ভাষায়, একটি কাজ করলেই অভিনেত্রী হওয়া যায় না, আরও ভালো ও নিয়মিত কাজ করতে চান তিনি।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখাতেও আগ্রহ ছিল তার। ‘ইন্টার্নশিপ’ ও 36-24-36–এর মতো কাজের মাধ্যমে তিনি দর্শকের নজর কাড়েন। বিশেষ করে ‘ইন্টার্নশিপ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে বড় পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা হলো না।

কারিনার দ্বিতীয় অপূর্ণ ইচ্ছা ছিল নিজের বিয়ে নিয়ে। একই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, বিদেশে নয়, নিজের দেশের কক্সবাজারেই বিয়ে করতে চান।

তিনি বলেছিলেন, ‘থাইল্যান্ড যেতে চাই না, মালয়েশিয়াও যেতে চাই না, আমি কক্সবাজারেই বিয়ে করতে চাই।’

প্রাণবন্ত উপস্থাপনা, হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে খুব অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইফস্টাইলভিত্তিক কনটেন্টের পাশাপাশি অভিনয় ও লেখালেখিতেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

তবে হঠাৎ মৃত্যুতে থেমে গেল তার পথচলা। অপূর্ণই থেকে গেল অভিনয়ে বড় কিছু করার স্বপ্ন আর কক্সবাজারে বিয়ের ইচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category