• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত

অনলাইন ডেস্ক/ / ১৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক বাছাইয়ের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদল।

প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পরিশ্রম ও পেশাদারিত্বে সন্তুষ্ট হয়েই ভবিষ্যতেও অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

তারা আরও জানান, দুবাইয়ে বাংলাদেশি নারী চালকরাও সফলভাবে দায়িত্ব পালন করছেন, এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও তারা দক্ষতার সঙ্গে কাজ করছেন।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই নিয়োগ কার্যক্রমে প্রথম ধাপে ১ হাজার ৫০০ চালক নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৬ হাজার চালক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে, যা দেশের জন্য ইতিবাচক বার্তা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

একই সঙ্গে তিনি কোম্পানির প্রতিনিধিদের অনুরোধ জানান, দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়েও যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শুধু চালক নয়, বাংলা ভাষাভাষী অন্যান্য দক্ষ কর্মীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category