রোববার (১৭ মে) ঢাকার মিশর দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফি এখন থেকে নতুন হার অনুযায়ী কার্যকর হবে। এতে সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২০০ টাকা। মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য দিতে হবে ১২ হাজার ১৫০ টাকা। আর পাঁচ বছর মেয়াদি ভিসার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ২০০ টাকা।








