• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা

অনলাইন ডেস্ক/ / ২৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা।

আজ রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এ সময়, প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category