• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’

অনলাইন ডেস্ক/ / ২৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি ও ফাঁকা বুলি’র জবাবে ওয়াশিংটনকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শাকারচি। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের নতুন আগ্রাসন ওয়াশিংটনের জন্য এমন পরিণতি বয়ে আনবে, যা অতীতে তারা কখনো দেখেনি এবং তা হবে অনেক বেশি মারাত্মক।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের চলমান হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকারচি বলেন, “ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে আমেরিকার যে কলঙ্ক বা অপমান হয়েছে, তা পুষিয়ে নিতে যেকোনো বোকামির পুনরাবৃত্তি করলে আরও বেশি চূর্ণকারী ও কঠোর আঘাত ছাড়া আর কিছুই মিলবে না।”

তিনি বলেন, যদি এই হুমকিগুলোর বাস্তবায়ন করা হয় এবং ইরান ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হয়, তবে মার্কিন সম্পদ ও তাদের সামরিক বাহিনী নতুন, আক্রমণাত্মক, আশ্চর্যজনক এবং ঝড়ের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।

তিনি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের তৈরি করা এক গভীর জলাভূমিতে (মহাবিপদে) তলিয়ে যাবে—যা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ নীতির সরাসরি ফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category