• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব: নূরুন্নিসা সিদ্দীকা

অনলাইন ডেস্ক / / ৪৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মা-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন।

নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সমাজ, রাষ্ট্র ও সভ্যতার অগ্রযাত্রায় নারীর অক্লান্ত শ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই এ দিবসের তাৎপর্য।

শনিবার (০৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বাণীতে এ কথা হয়।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরী। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা, নির্যাতন ও অনিরাপত্তার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন তার জন্য ঘরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করে ক্ষমতায়নের কথা বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও বিশ্ব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়টি বারবার উচ্চারিত হয়, কিন্তু তাকে ক্ষমতায়িত করার জন্য যে নিরাপদ ও সহায়ক সামাজিক পরিবেশ প্রয়োজন, বাংলাদেশের বাস্তবতায় তার যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মান প্রদান করেছে। আল্লাহর প্রদত্ত অধিকার ও মর্যাদা নিশ্চিত করে নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলদের সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকলকে এমন একটি সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান, যেখানে নারী নিরাপদ, সম্মানিত ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে এবং সমাজ ও রাষ্ট্র নির্মাণে তাদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category