• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

নারায়ণগঞ্জ এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৩৫৪ পরিক্ষার্থী অনুপস্থিত

দীপা আক্তার, স্টাফ রিপোর্টার / / ৪৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরিক্ষা প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলায় মোট ৩৫৪ জন এসএসসি পরীক্ষার্থীর অনুপস্থিত।

মঙ্গলবার (২১ এপ্রিল ) বাংলা প্রথমপত্র ও সমমানের পরিক্ষায় এই অনুপস্থিতর তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা শিক্ষা প্রশাসনের তথ্য মতে সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্র পরিক্ষায় মোট ২১ হাজার ৯৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৯১ জন এবং অনুপস্থিত ছিল মোট ২০৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদও তাজভিদ বিষয়ে উপস্থিত ছিলেন ২ হাজার ৯৩৫ জন পরিক্ষার্থী,এবং অনুপস্থিত ছিল মোট ১০৪ জন।

অন্য দিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা – ২ ভোকেশনাল পরিক্ষা মোট ১হাজার ৬৬০ জন, এবং ৪৩ জন ছিল অনুপস্থিত। তবে নারায়ণগঞ্জ জেলা কোথাও বহিষ্কার মতো কোন ঘটনা ঘটে নাই, সংশ্লিষ্টরা ধারণা করেছেন, অসুস্থতা বা ব্যক্তিগত সমস্যা, বিভিন্ন কারণে এইসব পরিক্ষার্থীর অনুপস্থিত হতে পারে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষায় সম্পুর্ণ হয়েছে।

এদিকে সোনারগাঁও উপজেলায় ভুল পশ্নে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে, সোনারগাঁও উপজেলায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বায়িত্ব অবহেলার অভিযোগ এ কেন্দ্র সচিব কে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভুল প্রশ্নেপত্রে পরিক্ষা নেওয়ার পরিক্ষার্থীরা চরম বিড়ম্বনা ও মানষিক চাপ সৃষ্টি হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে এক ঘন্টা ত্রিশ মিনিট সময় বাড়িয়ে বেলা দুই টা ৪০ মিনিট পর্যন্ত পরিক্ষা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টা সময় ২০২৬ এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরে কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরিক্ষার্থীদের কে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, বিষয় টি তাৎক্ষণিক ভাবে কক্ষ পরিদর্শকদের জানানো হলেও তাঁরা প্রথমে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেন নি। দীর্ঘ সময় প্রায় দেড় ঘন্টা পরে বেলা ১১ টা সময় নিজেদের ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র তুলে নিয়ে সঠিক প্রশ্নপত্র ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সরবরাহ করেন।

সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, আমরা বারবার বলার পরে ও শিক্ষকরা কোন সমস্যা সমাধান করতে আসেননি, প্রায় দেড় ঘন্টা পরে আমাদের কে সঠিক প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সময় পার হওয়ার আগেই আমাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে।

পরিক্ষা কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকরা দ্রুত এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিক্ষা কেন্দ্র সচিব মতিন সরকারের দ্বায়িত্ব হীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা মুখে পড়েছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের কে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ভুল প্রশ্নে পরিক্ষা নেওয়ার অভিযোগ বিষয় টি জানার পর আমরা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে কথা বলি, এবং পরিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে, এ ঘটনা ই প্রাথমিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিব দ্বায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয় টি অধিকতর তদন্ত করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category