• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

বাসাভাড়ার টাকার জন্য স্ত্রী-মেয়েকে বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক/ / ৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

অভাবের নির্মম পরিণতিতে বকেয়া বাসাভাড়া শোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বাড়িওয়ালার হাতে যৌন নির্যাতনের জন্য তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের গুজরাটে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার খোঁজে প্রায় ছয় মাস আগে তারা মোরবিতে এসে বসবাস শুরু করে এবং মাসিক দুই হাজার রুপি ভাড়ায় একটি বাসা নেয়। তবে চরম আর্থিক সংকটের কারণে টানা চার মাস ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বকেয়া ভাড়া আদায়ের জন্য বাড়িওয়ালা চাপ সৃষ্টি করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, পরে ওই যুবক ভাড়ার বদলে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে একাধিকবার যৌন নির্যাতনের সুযোগ করে দেন বাড়িওয়ালাকে।

আরও অভিযোগ রয়েছে, ওই বাড়িওয়ালা সেই সুযোগ নিয়ে দীর্ঘদিন মা ও মেয়েকে নির্যাতন চালান।

পরবর্তীতে ঘটনাটি জানতে পারেন ভুক্তভোগী নারীর মা। এরপর তিনি মোরবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন কঠোর ধারা এবং শিশু সুরক্ষা আইন ‘পকসো’-এর আওতায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ভুক্তভোগী মা ও শিশুর নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category