• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

অনলাইন ডেস্ক/ / ৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেলের দিকে তার মরদেহবাহী গাড়ি রাজধানীর বনানীর বাসার উদ্দেশে রওনা হয়। মরদেহ গ্রহণ করেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ।

লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা। ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়।

প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে কারিনা কায়সার–এর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার–এ। সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে, তার মায়ের দান করা মসজিদের জায়গার পাশে তাকে দাফন করা হবে।

কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category