• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের

অনলাইন ডেস্ক/ / ৩৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মানিকগঞ্জ জেলার বন্যা ও নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (১৭ মে) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষের বাড়িঘর, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার এ এলাকায় নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবে আমাদের সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমি সরেজমিনে মানুষের কষ্ট দেখতে ও তাদের কথা শুনতে এখানে এসেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে। আশা করছি, দু’একদিনের মধ্যেই নদীভাঙন প্রতিরোধে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থায়ীভাবে নদীভাঙন রোধে শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকাগুলোতে প্রয়োজনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে টেকসই প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category