• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর

অভিষেক চন্দ্র রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারের ওপর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে লিপি রাণী (২৪) নামের এক কলেজছাত্রী আ’ত্ম’হ’ত্যা করেছেন। আজ শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লিপি উপজেলার সেনগাঁ ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি বাড়িতে ফিরলে তাঁর বাবা জানান যে, বিয়ের জন্য তাঁকে দেখতে ছেলেপক্ষ আসবে। লিপি এই মুহূর্তে বিয়েতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে তাঁকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে ক্ষুব্ধ ও অভিমান করে গত রাতে তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি সেবন করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, ‘বৃহস্পতিবার রাত দুইটার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা শুরু করা হয়েছিল। তবে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরপরই স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।’

সেনগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পারিবারিকভাবে বিয়ের চাপ দেওয়ায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই অভিমান থেকেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ নিয়ে গিয়েছিলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category