• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ

মোঃ নিয়াজ করিম রাকিব, তেজগাঁও কলেজ প্রতিনিধি / / ৩১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

তেজগাঁও কলেজের সামাজিক সংগঠন ইনসাফের জাগরণ কর্তৃক গণ চা চক্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে আয়োজিত এই চা চক্রে আলোচ্য বিষয় ছিল—ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের মতামত কী?

তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে চা চক্রে অংশ নিয়ে চা পান করেন এবং ক্যাম্পাস সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন। চায়ের সঙ্গে বাতাসা-মুড়ির ব্যবস্থাও ছিল। চা-মুড়ি-বাতাসা অনেককে তাদের কৈশোরে ফিরিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীদের আলোচনায় শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষের উন্নয়নের কথা উঠে আসে। অনেকে তীব্র গরমে শ্রেণিকক্ষে এসির ব্যবস্থা থাকলে ভালো হতো বলে মত দেন। অতিরিক্ত বেতন ও ভর্তি ফি’র বিষয়টিও আলোচনায় আসে।

সাকিব হত্যার ন্যায়বিচার ছিল অন্যতম আলোচনার বিষয়। কেউ কেউ গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছেন, আবার কেউ সরাসরি রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান, এবং অনেকে অপরাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে মত দেন।
চা চক্রে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়া, আশিক আহমেদ, আল আমীন হোসেন রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
এছাড়াও অংশগ্রহণ করেছেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসিফ হোসাইন এবং ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল আলম ইব্রাহিম।

সকলেই চা-মুড়ি-বাতাসা খেয়ে ক্যাম্পাস সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন। সবারই প্রত্যাশা একটি সুস্থ-সুন্দর ক্যাম্পাস।

সংগঠনের নেতা মুরসালিন খান বলেন, শিক্ষার্থীদের বক্তব্য আমরা গুরুত্বসহকারে নিয়েছি। ক্যাম্পাসের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে যখন তারা এত আন্তরিক, তখন তাদের দাবি-দাওয়া বাস্তবায়নে পাশে থাকা আমাদের কর্তব্য।

অন্যান্য নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার আশা রাখেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চা চক্রটি সফলভাবে সম্পন্ন হয়। অংশগ্রহণে চা চক্রটি জমজমাট হয়ে ওঠে এবং সংগঠনটি ভবিষ্যতে এসব মতামতের ভিত্তিতে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category