• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন, ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান

অনলাইন ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ভারত ও জাপান। আনুষ্ঠানিক কোনো সামরিক জোটে না জড়ালেও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, উন্নত প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে বেইজিংয়ের চারপাশে একটি শক্তিশালী কৌশলগত বলয় গড়ে তুলছে দেশ দুটি।

সম্প্রতি ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে জাপানি বাহিনীকে ক্ষেপণাস্ত্রসহ ভারী অস্ত্রের সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের (লাইভ-ফায়ার ড্রিল) সুযোগ দেওয়ার সমঝোতা এই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে এই অঞ্চলে চীনের একক আধিপত্যের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরি করতে চাইছে নয়াদিল্লি ও টোকিও।

সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এর ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে। এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলনও অন্তর্ভুক্ত হতে পারে।

তবে এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি।

নিরাপত্তাঝুঁকি ও উদ্বেগ

ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।

তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককেও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখছে ভারত।

অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান ঘিরে। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন।

দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে। তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সামুদ্রিক নিরাপত্তায় জোর

দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।

এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বাড়ছে মহড়া

দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনীর মধ্যে ‘জাইমেক্স’ এবং বিমানবাহিনীর মধ্যে ‘ভীর গার্ডিয়ান’ মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।

প্রতিরক্ষা প্রযুক্তিতেও অংশীদারত্ব

সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ ‘ইউনিকর্ন’ নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা।

জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে।

জোট নয়, অংশীদারির ওপর জোর

তবে ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।

ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশটির সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবেলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য।

এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category