• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

আইসিইউতে আফগান ক্রিকেটার জাদরান, অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক / / ২৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আফগানিস্তানের সাবেক তারকা পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থতায় লাইফ সাপোর্টে রয়েছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, জাদরানের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বিপজ্জনকভাবে কমে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে পাকিস্তান ক্রিকেট অঙ্গনের কয়েকজন তারকা জাদরানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালে থাকা জাদরানের ছবি শেয়ার করে লেখেন, “জাদরান ভাই আমার কাছে বন্ধুর মতো। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমিন।”

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, জাদরানের ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার খবর শুনে ব্যথিত হয়েছেন। আফ্রিদি লেখেন, “তুমি মাঠে যেমন লড়াকু ছিলে, আমি জানি এই লড়াইটাও জিতবে। দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, শাপুর জাদরান আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই নিয়মিত খেলেছেন তিনি।

ওয়ানডেতে ৪৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার, যেখানে সেরা বোলিং ৪/২৪। আর টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট, সেরা ৩/৪০।

বাঁহাতি পেস ও লড়াকু মানসিকতার জন্য পরিচিত জাদরান আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করছেন ভক্ত ও ক্রিকেটবিশ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category