• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

অনলাইন ডেস্ক / / ২৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতার দুই মাস পূর্ণ হওয়ার আগেই আজ জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকি মোড়ে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে গণমিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সরকারের উদ্দেশে এ টি এম আজহার বলেন, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গণভোটের রায় বাস্তবায়ন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর এখন সংবিধানের দোহাই দিচ্ছেন। কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন, এমপি-মন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর একটা আপনাদের বিরুদ্ধে গেলে মানবেন না, এটা জনগণও মেনে নেবে না।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে দেশের মানুষ ১৬ বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা যদি মনে করেন পেটুয়া বাহিনী দিয়ে আন্দোলন দমন করবেন, তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতা কাউকে আজীবন ক্ষমতায় রাখে না। আওয়ামী লীগ ভুয়া নির্বাচন করে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও শেষ রক্ষা করতে পারেনি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির সহসভাপতি ড. ওহাব মিনার, ডেভলপমেন্টমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁন, বাংলাদেশ লেবার পার্টির নেতা খন্দকার মেরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মসলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category