• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

মালদ্বীপে আব্দুল মান্নানকে সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত করায় সংবর্ধনা

মোঃ আল আমিন / ৩৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মালদ্বীপ প্রতিনিধিঃ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। গত ১৪ মে মালদ্বীপের রাজধানী মালে (Malé)-এর একটি অভিজাত রেস্তোরাঁয় এই শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা আব্দুল মান্নানের দীর্ঘদিনের সাংবাদিকতা এবং প্রবাসীদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্ব বাড়াতে তার এই অর্জন অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন ও মুক্তার হোসেনসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং এনসিপি ডায়াসপোরা মালদ্বীপের আহ্বায়ক আব্দুলা আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪ (News24) প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি ও ওয়ান বিডি নিউজের প্রতিনিধি রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির (Bangla TV) প্রতিনিধি সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রবাসে থেকেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আব্দুল মান্নানের এই অর্জন মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের এবং এটি ভবিষ্যতে প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category