• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

ইরানের সঙ্গে বৈঠক কাল: ইসলামাবাদে পৌঁছালো যুক্তরাষ্ট্রের ‌‘প্রাথমিক দল’

অনলাইন ডেস্ক / / ২০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) ইরানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি প্রাথমিক দল ইসলামাবাদে পৌঁছেছে। মার্কিন একটি সূত্র জিও নিউজকে এ তথ্য জানিয়েছে। বৈঠকে অংশ নিতে আরও পরে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মূল দলের।

রোববার সূত্রগুলো জানায়, বিভিন্ন বিদেশি প্রতিনিধিদলের অগ্রবর্তী দলগুলো ইতিমধ্যে দেশে আসতে শুরু করেছে, আসন্ন গুরুত্বপূর্ণ আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে।

এদিকে, বিদেশি প্রতিনিধিদল আসার কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফেডারেল রাজধানীর রেড জোনে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আলোচনার প্রস্তুতি ও নিরাপত্তার কারণে রেড জোন ও এক্সটেন্ডেড রেড জোন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

ইসলামাবাদ পুলিশ নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে।

এছাড়া ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন দুই শহরে যাত্রী ও পণ্য পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার কোনো কারণ উল্লেখ না করেই ভারী ও সাধারণ পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেন।

তিনি এক্সে লেখেন, “শহরে ভারী ও সাধারণ পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।”

একইভাবে রাওয়ালপিন্ডিতে সব ধরনের বেসরকারি, সরকারি এবং পণ্য পরিবহন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

একদিন আগে রাওয়ালপিন্ডি পুলিশকে সিটি পুলিশ অফিসার সাইয়্যেদ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়।

সরকারি সংবাদ সংস্থা এপিপি জানায়, বিদেশি প্রতিনিধিদলের চলাচলকে কেন্দ্র করে শহরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ৬শ’টিরও বেশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এছাড়া এলিট কমান্ডো, স্নাইপার ইউনিট, ডলফিন ফোর্স ও অন্যান্য দ্রুত প্রতিক্রিয়াশীল দল শহরজুড়ে টহল দিচ্ছে।

সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে তল্লাশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবেদনশীল স্থাপনা, গুরুত্বপূর্ণ ভবন ও আবাসিক এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, পাশাপাশি সিসিটিভি ও স্মার্ট নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

কূটনৈতিক আলোচনা ও যুদ্ধ পরিস্থিতি

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১০ ও ১১ এপ্রিল দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, কারণ পাকিস্তান উচ্চপর্যায়ের আলোচনার আয়োজন করছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে শান্তি আলোচনায় আমন্ত্রণ জানান, ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতার পর।

মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর। এরপর সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে, ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসলামাবাদে আলোচনা শুরু হলেও এখনো স্থায়ী সমঝোতা হয়নি।

আইএসআই প্রধানসহ উচ্চপর্যায়ের পাকিস্তানি কর্মকর্তারা ইরান সফর করে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এরপর ইরান হরমুজ প্রণালী আবার খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে আবারও তা বন্ধ করে দেয়।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, আলোচনায় অগ্রগতি হলেও “অনেক বড় মতপার্থক্য রয়ে গেছে।”

তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে পৌঁছাইনি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা” চলছে, তবে তিনি সতর্ক করে বলেন ইরান যেন যুক্তরাষ্ট্রকে “চাপ বা ব্ল্যাকমেইল” করার চেষ্টা না করে।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category