• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

নিজস্ব প্রতিবেদক | / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নাম এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উচ্চারিত হচ্ছে। তবে এই উঠে আসা হঠাৎ নয়-এর পেছনে আছে দীর্ঘদিনের রাজপথের লড়াই, প্রতিকূলতার সঙ্গে আপসহীন অবস্থান, আর দলীয় রাজনীতির প্রতি একধরণের দৃঢ় অঙ্গীকার।

পাবনার চাটমোহরের আফ্রাতপাড়া মহল্লা থেকে উঠে আসা আরিফা সুলতানা রুমা রাজনীতির কঠিন বাস্তবতার মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলেছেন। প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে হিসেবে রাজনীতির পরিবেশে বড় হলেও নিজের জায়গা তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক অনেক সংগ্রামের পথ। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ রুমা খুব অল্প বয়স থেকেই সংগঠনের কাজে নিজেকে জড়িয়ে তুলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারি ইডেন মহিলা কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। পরে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এই পথচলায় ছিল না কোনো সহজ রাস্তা। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার পুলিশি বাধা, হামলা, মামলা ও জেলে যাওয়া সব বাধার মুখোমুখি হয়েছেন তিনি বার বার।

২০১৮ সালে কারাভোগ এবং টানা ৮ দিনের রিমান্ডে এই অভিজ্ঞতাগুলো শুধু তার রাজনৈতিক পরিচয়কেই নয়, ব্যক্তিত্বকেও আরও দৃঢ় করেছে। যখন দলের দুঃসময়ে অনেকেই দূরে সরে গেছেন, তখনও আরিফা সুলতানা রুমার অবস্থান ছিল সুস্পষ্ট, রাজপথই ছিল তার একমাত্র ঠিকানা।

স্থানীয়দের ভাষায়, “সংগ্রামকে যারা জীবনের অংশ বানাতে পারে, তারাই একসময় নেতৃত্বে আসে,” আরিফা সুলতানা রুমার ক্ষেত্রে এই কথাটি যেন বাস্তব হয়ে উঠেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকায় নারী জাগরণে তার সক্রিয় ভূমিকা তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।

আরিফা সুলতানা রুমা জানিয়েছেন, তিনি দলের জন্য কখনও আপস করেননি। ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক অস্থির সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি মাঠে থেকেছেন, নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রেখেছেন।

তার এই ধারাবাহিক উপস্থিতি এবং সক্রিয়তা দলীয় সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই মনে করছেন তিনি।

তিনি জানান, এখন সামনে নতুন অধ্যায় সংসদ। সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সামনে তার দায়িত্ব আরও বেড়েছে। শুধু দলের প্রতিনিধিত্ব নয়, বরং এলাকার মানুষের প্রত্যাশা, বিশেষ করে নারীদের কণ্ঠস্বর তুলে ধরার দায়ও এখন তার কাঁধে বলে জানান আরিফা সুলতানা রুমা।

রাজনীতিতে অনেকেই আসেন, আবার হারিয়েও যান। কিন্তু যারা প্রতিকূলতার ভেতর দিয়ে নিজেদের তৈরি করেন, তাদের গল্প আলাদা হয়ে থাকে। এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার গল্প ঠিক তেমনই সংগ্রাম, স্থিতি, আর ধীরে ধীরে সামনে উঠে আসার এক বাস্তব উদাহরণ।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে নানা মেরুকরণ হয়েছে। কিন্তু আমার ঠিকানা ছিল বিএনপি ও জিয়া পরিবার। দলের জন্য কখনও কোথাও আপস করিনি। নারী জাগরণের অগ্রদূত ও সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি।”

তিনি আরও বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলন সংগ্রাম করেছি। তাই সংরক্ষিত নারী এমপি প্রার্থী হিসেবে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারবো,ইনশাল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category